গঙ্গাচড়ায় ভূমি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :

Date: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
news-banner
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ভূমি অফিসের আয়োজন তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা ভূমি অফিস চত্তরে অনুষ্ঠিত হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) মোঃ হামিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহফুজার রহমান, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মোঃ হানিফ সরকার, কানুনগো সেলিম হোসেন ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সেবাগ্রহীতগন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি)বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে হয়রানি কমিয়ে দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের মানুষ স্বল্প সময়ের মধ্যে যাতে সেবা পায় এজন্য ভূমি সংশ্লিষ্ট সকল দপ্তরকে কাজ করতে হবে, ভূমি মালিকগণ সহজে ভূমি সংক্রান্ত সব সেবা নিতে পারে। 

পরে ভূমি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 জানা যায়, তিন দিনব্যাপী এ ভূমি মেলায় প্রায় ছয় শতাধিক মানুষকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়েছে। 

Leave Your Comments