সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ৯ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের সদর উপজেলার মোক্তার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১শ ৭৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ ও ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪ টার দিকে মোক্তার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এহসান আহমেদ খান এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ শাহিন আলম।অভিযানে ০১টি গোডাউন হতে মোট ২১৭৮ কেজি পলিথিন জব্দ ও গোডাউন মালিকে ৯০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক তৎক্ষনাৎ আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট থানার চৌকুশ পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, জেলা কার্যালয় কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments