সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এরশাদ আলী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: শুক্রবার, মে ২২, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । বৃহস্পতিবার (২২ মে) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি রায়গঞ্জ থানার ধানগড়া এলাকার শাহআলম সরকারের ছেলে মো. শাকিল (২২)। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে শাকিলের হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments