জনগণের সেবক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করলেন বিএনপি নেতা আলহাজ্ব শওতক চৌধুরী

মাইনুল হক (নীলফামারী)ঃ

Date: বুধবার, মে ২৭, ২০২৬
news-banner
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির শাখার সাবেক
সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শওকত চৌধুরী জনগণের সেবক হওয়া প্রত্যাশা ব্যক্ত করেছেন।
গতকাল বুধবার, সকালে শহরের নিয়ামতপুর সরকারপাড়ায় নিজ বাসভবনে স্থানীয় সংবাদ সংবাদকর্মীদের
সঙ্গে ঈদ-উল-আযহার আগাম শুভেচ্ছা বিনিময়ে কালে তিনি ওই আকাঙ্খা ব্যক্ত করেছেন। বাল্যকাল থেকে পারিবারিক বলয়ে সমাজসেবা দেখেই তিনি জনসেবক হওয়ার ব্রত গ্রহণ করেন। সেই আলোকে
তিনি যুক্ত হয়েছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি সাথে। তার দেয়া তথ্যমতে, তিনি জাতীয়তাবাদী ছাত্রদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। সভাপতি ছিলেন, যুবদল সৈয়দপুর রাজনৈতিক জেলা
শাখার। দীর্ঘদিন সফলতার সাথে বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদকের
দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নিষ্ঠার সাথে দলীয় আদর্শ লালন করছেন। তার মতে, তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাইছেন। এজন্য
প্রয়োজন জনগণের প্রত্যক্ষ সহযোগিতা। আর এই সহযোগিতা জনগণ দিতে পারে সরাসরি ভোটের
মাধ্যমে। তার কথা, জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হলে, সমাজের কাজ ব্যাপকভাবে করা সম্ভব।
তিনি ব্যক্তিগত অর্থে যতটুকু জনসেবা করতে পারছেন, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে, তার কয়েকশত গুণ বেশি সমাজের জন্য কাজ করা সম্ভব। তিনি আরোও বলেন, বর্তমান
সরকারের অনেক মন্ত্রী, এমপি ও সচিবের সঙ্গে রয়েছে তার ব্যক্তিগত সক্ষতা। জনগণের ভোটের মাধ্যমে তাকে, প্রতিনিধি নির্বাচিত করলে সৈয়দপুরকে তিনি বাস্তবে হেল্দি সিটিতে পরিণত করতে
পারবেন। তার নিজস্ব দক্ষতায় সরকারের দেয়া নির্ধারিত বাজেটের চেয়ে বাড়তি বরাদ্দ মন্ত্রণালয় থেকে তিনি আনতে পারবেন। এতে করে সৈয়দপুরপুর শহরের আকাঙ্খিত উন্নয়ন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। তার মতে, মাস্টার প্লান অনুযায়ী শহরকে আধুনিক মানের করা খুব কষ্টসাধ্য বিষয় নয়।
এজন্য প্রয়োজন জননেতৃত্বের মানসিক ইচ্ছা আর পরিশ্রম।
বিশেষ করে যে জনপ্রতিনিধির যতবেশী মন্ত্রণালয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকবে, সেই জনপ্রতিনিধি ততবেশী এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
তাই তিনি, আগামী দিনে তার জনকল্যাণমূলক কাজ করার প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে চাইলে, পাশে থাকতে হবে জনগণকে। জনগণ যদি এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভূল করে তাহলে সৈয়দপুরবাসী উন্নয়ন
বঞ্চিত থাকবে। সেকারণে, যে দল ক্ষমতায় থাকে সেই দলেরই যোগ্য নেতাকর্মীদের দায়িত্ব দিতে পারলে স্থানীয়ভাবে প্রয়োজনীয় সকল উন্নয়ন ধারাবাহিকভাবে বাস্তবায়ন সম্ভব বলে বিএনপির এই
নেতা তার মন্তব্যে জানান।

Leave Your Comments