সৈয়দপুরে শতাধিক সাধারণ লোকজন নিয়ে বিএনপিতে যোগ দিলেন বিপু তালুকদার

মাইনুল হক (স্টাফ রিপোর্টার):

Date: শুক্রবার, জুন ০৫, ২০২৬
news-banner
শতাধিক সাধারণ লোকজন নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন ইকবাল হোসেন বিপু তালুকদার। 
বৃহস্পতিবার (৪জুন) রাত আটটার দিকে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের নিজস্ব অফিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে কামারপুকুর ইউনিয়ন বাজার এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বিপু তালুকদারের নেতৃত্বে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা। 
এসময় অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানানো হবে।
তারা দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ ইকবাল হোসেন বিপু তালুকদার এর আগে কোনো রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিলোনা।

Leave Your Comments