খুলনার দাকোপে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: শুক্রবার, জুন ০৫, ২০২৬
news-banner
'জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস ও উত্তরণের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, রেলি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবছর ৫ জুন জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) কর্তৃক বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
 পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালিত হয়। প্রতি বছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। এ বছরের প্রতিপাদ্য হলো— ‘Inspired by Nature. For Climate. For Our Future.’ অর্থাৎ, ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য।’বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমে দাকোপ উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পরে উপজেলা চত্বরে বিভিন্ন জাতের ফলের গাছ রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি একে এম জাহিদুল ইসলাম,আঃ রাজ্জাক, মোঃ মোশারেফ হোসেন, রতন কুমার দাস,মোঃ ইমরান, ভারতি গুহ, ইউরিদা আফরিন, মুন্না ইসলাম,বিপ্লব সানা,ইমাম রব্বানী রাফি সহ বিভিন্ন জিও এনজিও প্রতিনিধি গন ও সুশীল সমাজের প্রতিনিধি গন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments