সিরাজগঞ্জের রায়গঞ্জের ঘুড়কা বাজারে শিকদার ও শাপলা চাউল কলে বিষাক্ত ঝুট পোড়ানোর কারণে ধোঁয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ। ঝুট পোড়ানোর কারণে স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী এমন অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লতিফ সরকার। গত ৪ জুন বৃহস্পতিবার অভিযোগ সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবত শিকদার ও শাপলা চাউল কল নিষিদ্ধ ঝুট পুড়িয়ে ধান সিদ্ধ করে আসছে। চাতালের সন্নিকটে আমার বাড়ি হওয়ায় বিষাক্ত কালো ধোঁয়ার ছাই সরাসরি বাড়ি ঘরে প্রবেশ করে। মুখ চোখ খাবারে কালি আস্তরণ পরে। বয়স্ক আম্মা ইতিমধ্যে শ্বাসকষ্টের রোগী হয়ে চিকিৎসাধীন আছে। বারং বার ঝুট পোড়ানোর নিষেধ করলেও তারা কর্ণপাত না করে উল্টো আমাকে হুমকি ধামকি প্রদান করে আসছে। এ দিকে চাতালে ঝুট পোড়ানোর সময় সৃষ্ট বিষাক্ত কালো ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ জীববৈচিত্র্য মারাক্তক হুমকির মুখে পতিত হচ্ছে। অত্র চাতালের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন,"ঝুট পোড়ানো নিষেধ জানি, কিন্তু সবাই পোড়ায় তাই আমরাও পোড়াই"। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম ওবায়দুল ইসলাম বলেন, ঝুটের কালো ধোঁয়া শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে শ্বাসকষ্টসহ হাঁপানি এবং ক্যান্সারের জীবাণু থাকায় সাধারণ বয়োবৃদ্ধ শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে চাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত অভিযোগের বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান,অভিযোগ পেয়েছি সরেজমিনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নিবে।