দাকোপ থানা নবাগত ওসির সঙ্গে দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিমিয় সভা

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: বুধবার, জুন ১০, ২০২৬
news-banner
দাকোপ থানা পুলিশের নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ খায়রুল বাশার দায়িত্বভার গ্রহণের পর দাকোপ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।১০ জুন বুধবার দুপুর ১২ টারদিকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মত বিনিময় সভায় আইন শৃঙ্খলা পরিস্হিতি উন্নয়ন,অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করণে পারস্পরিক সহযোগিতার বিষয় গুরুত্ব পায়। ওসি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজিসহ সব অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে।সাংবাদিকদের বক্তব্যে নবাগত ওসিকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের ও এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা বিগতদিনের ধারাবাহিকতায় সাংবাদিকদের পেশাগত কাজে পুলিশের ইতিবাচক ভূমিকা ও পূর্ণ সহযোগিতা কামনা করেন। এইসাথে তারা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঠিক ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন। ওসি মোঃ খায়রুল বাশার তার বক্তব্যে প্রেসক্লাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে তাদের পেশাগত কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এইসাথে তিনি এলাকায় মাদক নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা রক্ষায় শতভাগ স্বচ্ছতার সাথে দৃঢ় ভূমিকা রাখার কথা বলেন। পুলিশের কার্যক্রমে ওসি শেখ খায়রুল বাশার সাংবাদিকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় উপস্হিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, সাধারণ সম্পাদক জি.এম রেজা, সিনিয়র সহ-সভাপতি স্বাপন কুমার রায়, সহ- সভাপতি আজগর হোসেন ছাব্বির, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূইয়া শিপন, শচীন্দ্রনাথ মন্ডল, গোবিন্দ বিশ্বাস, নির্বাহী সদস্য জাহিদুর রহমান সোহাগ, সাংবাদিক কুমারেশ বিশ্বাস, পারুল বেগম, জি.এম আজম, মামুনুর রশীদ, রুহুল আমীন, মজনু ফকির প্রমুখ।

Leave Your Comments