হরিদেবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি বেলালের

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: শুক্রবার, জুন ১২, ২০২৬
news-banner
রংপুর সদর উপজেলার ২ নম্বর হরিদেবপুর ইউনিয়নে সর্বস্তরের জনসাধারণের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ইউনিয়নের শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়।হরিদেবপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোজাহারুল ইসলামের সৌজন্যে এই জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়।মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "সুবিধাবঞ্চিত ও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।" এ সময় তিনি সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের চিকিৎসাসেবায় এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আব্দুল গনী, রংপুর সদর উপজেলা আমির মওলানা মাজহারুল ইসলাম এবং সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদের। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। আয়োজক কমিটির পক্ষ থেকে মোজাহারুল ইসলাম ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে এই চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানান। দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে আগত কয়েক শতাধিক রোগীকে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা সেবাও প্রদান করা হয়।

Leave Your Comments