রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান সামসুজ্জামান সামু

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: শুক্রবার, জুন ১২, ২০২৬
news-banner
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা সামসুজ্জামান সামু। গত বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুযায়ী সামসুজ্জামান সামুকে চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
সামসুজ্জামান সামু রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রংপুরের রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। গেল জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর -৩ আসনে বিএনপি মনোননীত প্রার্থী ছিলেন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে সরকার রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করে। পরে এ সংক্রান্ত আইনও কার্যকর হয়। কর্তৃপক্ষটির দায়িত্ব হবে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা, নগর উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সমন্বয় করা।রংপুরে দীর্ঘদিন ধরে একটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চেয়ারম্যান নিয়োগের মধ্য দিয়ে নতুন এই প্রতিষ্ঠানের প্রশাসনিক ও কার্যকরী কর্মকাণ্ড শুরু হওয়ার পথ আরও সুগম হলো।

Leave Your Comments