পঞ্চগড় জেলায় লোডশেডিং ও মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথে যোগাযোগ...সারজিস আলমের

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

Date: বুধবার, জুন ১৭, ২০২৬
news-banner
প্রিয় পঞ্চগড়বাসী,
পঞ্চগড়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনাদের পোস্ট, অসংখ্য মানুষের কল এবং মেসেজের মাধ্যমে পঞ্চগড়ের লোডশেডিং এবং মানুষের দুর্ভোগের কথা জানতে পারি। 

সাথে সাথে আমি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করি। ফেসবুকে বিভিন্ন পেইজে বিদ্যুৎ সমস্যা নিয়ে আপনাদের করা পোস্টগুলোর স্ক্রিনশট তাদেরকে পাঠাই।

বিদ্যুৎ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ ভাই অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টিকে গ্রহণ করেন। সাথে সাথে তিনি পল্লীবিদ্যুতের চেয়ারম্যান এবং নেসকোর ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলেন। তারা আশ্বস্ত করেন আজকে থেকে আগামী কালকের মধ্যে দ্রুত সময়ে তারা সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করার চেষ্টা করবেন। 

পরবর্তীতে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী মহোদয় ফোন করে আমাকে সার্বিক সমস্যার কথা বলেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি এখন কিছুটা অসুস্থ হয়ে দেশের বাইরে আছেন। তারপরও দেশে এসে তিনি পঞ্চগড় সফরে যাবেন বলেও আমাকে আশ্বস্ত করেন।

আশা করছি বিদ্যুৎ সমস্যা খুব দ্রুত কমে আসবে। 

সমস্যা হলে অবশ্যই বলবেন এবং লিখবেন। তাহলে যেখানেই থাকি না কেন, সেখান থেকেই আপনাদের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

Leave Your Comments