সিরাজগঞ্জে তাড়াশ এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ ও র্যাব-৩। রবিবার (২৮ জুন) বিকেল ২.৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ঢাকা হতে রাজশাহী গামী মহাসড়ক চরহামকুড়িয়া গ্রামস্থ ০৯নং ব্রীজ পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং ০১টি পিকআপ জব্দ করা হয়। সোমবার সকালে র্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ, স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তাতারকৃত আসামীরা হলেন, মোঃ আরবী মিয়া(৩৩), পিতা-মোঃ মৃত আব্দুল খালেক, সাং-গলগন্ডা, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ, ০২। মোঃ ফারুক(১৯), পিতা-মোঃ আব্দুল কাদের, সাং-খিলপাড়া, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘ দিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে পিকআপে বহন পূর্বক নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করিয়া আসছিল ।
গ্রেপ্তাতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের শেষে, বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।