রংপুর জেলা জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২৬
news-banner
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), রংপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২ জুলাই) রংপুর টাউন হল চত্বরের উন্মুক্ত মঞ্চে এই উৎসবের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী আদর্শ ও দেশীয় সংস্কৃতির বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। রংপুর জেলা জাসাসের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ লিটন পারভেজ, মোঃ আনোয়ার শাহাদত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মওলানা মোহা: এনামুল হক মাজেদী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নিম্মী জামানসহ রংপুর জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর জেলা জাসাসের সদস্য সচিব শ্রী উৎপল চন্দ্র ভৌমিক। উৎসবে বক্তারা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও দেশীয় ফলের পুষ্টিগুণ তুলে ধরার পাশাপাশি জাসাসের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

Leave Your Comments