সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে কর্ণঘোষ গ্রামে জমিজমা বিরোধের জেরে আদিবাসী পরিবারকে হুমকি ও দেশ ত্যাগের নির্দেশ দিলেন শরিফুল, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মামলা সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার কর্ণঘোষ মৌজার আর,এস ১৩২ নং খতিয়ানে আর,এস ৬৮০,৬৮১ এবং ৬৭৩ নং দাগে
২৮ শতক জায়গা নিয়ে মামলা খারিজ হয়। বাসন্তীর পক্ষে কোর্ট রায় দেয়। এতে নিয়ামত আলীর ছেলে আঃ মালেক (৪২),আশরাফুল ইসলাম (৩৮) ও একই গ্রামের শাহজাহান আলীর ছেলে শরিফুল ইসলাম মামলায় হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে বিধবা মেনকা রানী ও বাসন্তী মাহাতোকে পরিবার নিয়ে ১৫ দিনের মধ্যে ভারতে চলে যেতে নির্দেশ দেন উক্ত ব্যক্তিরা। মেনকা ও বাসন্তী বলেন,তারা অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির ভূমিদস্যু। আমরা সংখ্যালঘু হওয়ায়, বিবাদীগণ আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে, আমাদের জমি-জমা জবর দখলের চেষ্টা সহ প্রাণনাশের হুমকি প্রদান করে চলেছেন ।
বিবাদীগণ উল্লেখ্য সম্পত্তি নিজেদের দাবী করিয়া সিরাজগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে ১টি মিথ্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নাম্বারঃ এম, আর ৮০২/২৫, ধারাঃ ৭ ও ১১৭। উক্ত মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত খারিজ করে দেন। অপরদিকে, বিবাদীগণ প্রতিনিয়ত আমাদের জমি জবর-দখলের চেষ্টা ও হুমকি-ধামকি দেওয়ায় আমরা বিবাদীগণের বিরুদ্ধে NGR 69/25 মামলাটি দায়ের করি এবং বিবাদীগণ উক্ত মামলায় সিরাজগঞ্জ কোর্টে মুচলেকা হিসেবে বন্ড সই দিয়ে আসেন। বিবাদীগণ পর পর দুটি মামলায় হেরে যাওয়ায় আমাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গত ৩০/০৬/২০২৬ ইং তারিখ বিকালে হত্যার হুমকি দিলেন ০২/০৭/২৬ তারিখে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত শরিফুল ইসলাম বলেন, উক্ত জায়গা নিয়ে কোর্টের মামলার রায় তাদের পক্ষে গেছে সত্যি কিন্তু দেশ ত্যাগের কথা আমরা বলিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মেহেদী হাসান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।