নারায়নগঞ্জ বন্দরে আল-কারীম ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী ২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল দশ ঘটিকার সময় গকুলদাসের বাগ অবস্থিত আল-কারীম ইসলামী কিন্ডারগার্টেন স্কুল সংলগ্ন বালুর মাঠে পুরষ্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিচালক আনিছুর রহমান (আনিছ)এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ঈমতিয়াজ হাছান ঈমনের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ধামগড় ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মোমেন ভূইয়া। বিশেষ অতিথি কেরামতিয়া এয়ার ট্রাভেলস এর পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুল গাফফার, বিশিষ্ট সমাজ সেবক গাজ্বী নজরুল ইসলাম, ধামগড় ইউপি ৬নং ওয়ার্ড সাবেক মেম্বার মোঃ খাইরুদ্দিন, মোঃ নজরুল ইসলাম নয়ন, মোঃ আল-আমিন বিপ্লব, আসলাম, মোঃ ইব্রাহিম খলিল ওরফে ইকবাল মোল্লা, আতাউর রহমান, আব্দুল আজিজ,ইসমাইল হোসেন, আব্দুল হান্নান মিয়া,আব্দুল্লাহ আল-মামুন ও শফিউল্লাহ।
এসময় প্রধান অতিথি মোমেন ভূইয়া বলেন, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিশুদের লেখাপড়ার বিষয়ে বাবাদের চেয়ে মায়েদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে মোবাইলের প্রতি আশক্ত শিক্ষার্থীদের মোবাইল থেকে দূরে রাখতে হবে।
তিনি আরো বলেন, এলাকায় মাদকে সয়লাব। মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজীদ হোসেন,রাবেয়া আক্তার,তাহমিনা, তামান্না, লিমা,নাফিসা আক্তার, শাহানা বেগম,মানছুরা আক্তার,মিম আক্তার,নিহাহ আক্তার সহ অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।