বান্দরবানের রোয়াংছড়িতে পাথর বোঝাই ড্রাম ট্রাকের চাপায় রিমিতা তঞ্চঙ্গ্যা নামে ৪ বছরে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই ২৬) ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন ৯নং ওয়ার্ড ওয়াগয় পাড়া এলাকার রোয়াংছড়ি থানার সামনে সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলা ৬নং ছামছড়ি ইউনিয়ন ৮নং ওয়ার্ডের শামুক ঝিরি পূর্নবাসন পাড়া বাসিন্দার নিরজয় তঞ্চঙ্গ্যা মেয়ে। নিরজয় তঞ্চঙ্গ্যা মেয়কে নিয়ে নিজের মোটরবাইক চালিয়ে রোয়াংছড়ি বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এমন সময় রোয়াংছড়ি থানার সমনে পৌঁছলে বান্দরবান থেকে রুমা উদ্দেশ্যে যাওয়ার পাথর বোঝাই ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি হয়ে যায়। বড় ড্রাম ট্রাককে রাস্তার দিতে গিয়ে সামনে থাকার ট্রাকে ধাক্কায় নিরজয় তঞ্চঙ্গ্যা বাইক থেকে তার শিশুর মেয়েটি ছিটকে চাকার নিচে পড়ে যায় এবং সাথে সাথে চাকায় চাপা পড়ে ঘটনাস্থলের মারা যায়। এতে ঘটনাটি থানার সামনে হওয়ায় পাথর বোঝাই ড্রাম ট্রাক গাড়িসহ ঘাতক ড্রাইভারকে পুলিশ আটক করতে সক্ষম হয়। জানা যায়, ঘাতক ড্রাইভার বাড়ি চকরিয়া উপজেলা ডুলাহাজারা দক্ষিণ রনমহল গ্রামের বাসিন্দার নবী হোসেনের ছেলে ড্রাইভার ফোরকান (৪৫)। ফোরকান পাথর বোঝা ড্রাম ট্রাক নিয়ে রুমায় উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় রোয়াংছড়ি থানার সামনে পৌঁছলে মোটরবাইককে ধাক্কায় ঘটনা ঘটে। রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীর ঘটনা স্বীকার করে বলেন ঘটনাস্থল থেকে ঘাতক ড্রাইভার ফোরকান (৪৫) কে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।