সিরাজগঞ্জে সলঙ্গায় সক্রিয় ছিনতাই চক্রের ১১ নারী সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, জুলাই ০৭, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে সক্রিয় ছিনতাই চক্রের ১১ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে সলঙ্গা থানা পুলিশ। সোমবার (৬ জুলাই) ৫.৩০ মিনিটের দিকে গোপন সংবাদ বিত্তিতে সলঙ্গা পুলিশ জানতে পারে যে পাঁচলিয়া ওভার ব্রিজের পূর্ব উত্তর রাস্তার পাশে। মোঃ আব্দুস সাত্তার সরকারের বাসার চৌচালা টিনের ঘরের পূর্বপাশের কক্ষে মহিলা দুষ্কৃতকারী কয়েকজন সদস্য অপরাধ সংগঠনের জন্য সন্দেহজনক ভাবে অবস্থান করছে। সময় অভিযান চালিয়ে সন্দেহজন ১১ নারী সদস্যকে করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সুফিয়া খাতুন (৪০),পিতা মৃত ইরাইমা, মোছাঃ খোদেনা আক্তার মিনা (৩৫) পিতা মোঃ আলমগীর, মোছাঃ হামিদা আক্তার মিনা( ২৪), পিতা ঐ, মোছাঃ পারভীন (৩০) , পিতা -আনিলছ, মোছাঃ আনোয়ার আক্তার বৃষ্টি (২৫), পিতা- মৃত সাহাব, মোছাঃ রোজিনা আক্তার সায়দা (৩০), পিতা- হারুন মিয়া, মোছাঃ শাহানা আক্তার বিউটি (৩৫), পিতা -আরজু মিয়া , মোছাঃ শেফা আক্তার (২১), পিতা-ওপ্তার মিয়া, মোছাঃ জুয়ানা আক্তার তামান্না (৩০), পিতা - মৃত হেলাল, মোছাঃ রুবা আক্তার জুমা (২০) পিতা-মৃত দুলাল, মোছাঃ সুবিনা আক্তার লাকী (২০) পিতা -মোঃ ফরিদ, সর্ব সাং-ধর মন্ডল, থানা নাসিরনগর, জেলা বি-বাড়িয়া। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ( ওসি) আসলাম আলী, এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃরা পাঁচলিয়া একটি বাড়িতে অবস্থান করছে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদেরকে আটক করা হয়, পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments