রায়গঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: শনিবার, জুলাই ১১, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামের হল রুমে রায়গঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলমগীর সুভ্রর 
সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক এম এম আনোয়ারুল ইসলাম,ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ আইয়ুব আলী মন্ডল,সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন প্রমুখ। এ সময় হোঁড়গাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শফি মাহমুদ, প্রতিটি স্কুলে অফিস সহায়ক নিয়োগের দাবি করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ভিপি আয়নুল হক বলেন,আমি যত দিন এমপি থাকবো তত দিন আপনাদের চাকর হয়ে থাকবো,বাজেটে অর্থ বরাদ্দ সাক্ষেপে রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন পূর্ণ নির্মান করা হবে। শিক্ষার গুণগত মানোন্নয়ন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুদীর্ঘ আলোচনা করে।

Leave Your Comments