তেঁতুলিয়ায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে পুলিশের অভিযান:ড্রেজার মেশিন ও পাইপ জব্দ, মামলা দায়ের

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি মডিফাইড ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অদ্য ১৪ তেঁতুলিয়া উপজেলা দেবনগর ইউনিয়নের নিজবাড়ী গ্রামস্থ একটি আবাদী জমি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাথর উত্তোলনে ব্যবহৃত ১টি মডিফাইড ড্রেজার মেশিন এবং ২টি লতা পাইপ জব্দ করা হয়।

এ ঘটনায় অবৈধভাবে পাথর উত্তোলনের অপরাধে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে তেঁতুলিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিবেশ ও আবাদী জমি রক্ষায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। মামলার পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে তেঁতুলিয়া থানার পক্ষ থেকে এ ধরণের ড্রেজারবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Leave Your Comments