মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন রংপুরের এমপি জীবা আমিনা খান

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: বুধবার, জুলাই ১৫, ২০২৬
news-banner
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন রংপুর ৫ ও ৬ (মিঠাপুকুর ও পীরগঞ্জ) আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য জীবা আমিনা খান।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে সভাপতি করে এই সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল হান্নান, আমীর এজাজ খান (খুলনা-১), জামায়াতের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম, রোকেয়া বেগম এবং এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

Leave Your Comments