আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়নের ইউপি নির্বাচনী হাওয়া।
এরই মধ্যে শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ সাইদুর রহমান মুন্সি । তিনি উমেদপুর ইউনিয়ন শ্রমিক দলের অন্যতম নেতা এবং সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শিবচর উপজেলা শ্রমিক দল, ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।
মোঃ সাইদুর রহমান মুন্সি রাজনৈতিক অনুপ্রেরণা ও আদর্শের কথা উল্লেখ করে বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার বিএনপিকে ভুকে ধারণ করে আওয়ামী শাসন আমলে জেল জুলুম হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছি।
বিএনপি'র রাজনৈতিক আদর্শে বলীয়ান হয়ে আমি মাঠপর্যায়ে রাজনীতি করছি। অন্যায় ও শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।
মেম্বার পদপ্রার্থী মোঃ সাইদুর রহমান মুন্সি আরও জানান, অবহেলিত উমেদপুর ৩নং ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজের জন্য কর্মসংস্থান ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করাই হবে তাঁর মূল অগ্রাধিকার। তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি স্বনির্ভর ও আধুনিক 'মডেল ওয়ার্ড' হিসেবে ৩নং ওয়ার্ডকে গড়ে তুলতে চান।
বিবৃতির শেষাংশে তিনি ওয়ার্ডের মুরব্বি, যুবসমাজ ও মা-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের রায় ও ভালোবাসাই তাঁর পথচলার মূল শক্তি। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এই উদীয়মান নেতা।