রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন অধ্যাপক পরিতোষ চক্রবর্তী

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: রবিবার, জুলাই ২৬, ২০২৬
news-banner
রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের জ্যেষ্ঠ সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে।তিনি প্রয়াত সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্থলাভিষিক্ত হলেন। আজ ২৬ জুলাই বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক পরিতোষ চক্রবর্তী এ দায়িত্ব পালন করবেন।

Leave Your Comments