এমপি ফেন্সিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা কামরুজ্জামান কামু

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: রবিবার, জুলাই ২৬, ২০২৬
news-banner

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), রংপুরের পরিচালনা বোর্ডের সদস্য মনোনীত করায় এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামু।

সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে রংপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর লিটন পারভেজ উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি নেতা কামরুজ্জামান কামু বলেন, “আশা করছি, এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সির যোগ্য নেতৃত্বে আরডিএ রংপুরের কার্যক্রম আরও গতিশীল হবে এবং উত্তরবঙ্গের পল্লী উন্নয়নে প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা রাখবে।”

সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি।

Leave Your Comments