এতিম ও অসহায় শিশুদের মাঝে ঢাকাস্থ কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির বস্ত্র বিতরণ

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: সোমবার, আগস্ট ১০, ২০২৬
news-banner
ঢাকাস্থ কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের এতিম ও অসহায় শিশুদের মাঝে বস্ত্র ও জুতা বিতরণ করা হয়েছে। সংগঠনটির প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটানোর লক্ষ্য নিয়ে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) সাবেক যুগ্ম সচিব মামুনুর রশীদ (মাজু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক এবং ঢাকাস্থ কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক এইচ. এম. আরিয়ান হোসাইন ফারাবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। এতিম শিশুদের জন্য এ ধরনের উদ্যোগ তাদের মনে আশার সঞ্চার করবে।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিকড়ের টানে গঠিত এই সমিতির মাধ্যমে ভবিষ্যতে এলাকার যেকোনো সামাজিক উন্নয়ন ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave Your Comments