বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: রবিবার, আগস্ট ১৬, ২০২৬
news-banner
বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন হয়েছে। দাকোপ উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে রবিবার সকালে সুসজ্জিত হাতি ও নানা প্লাকার্ড হাতে এক বর্ণাঢ্য র‌্যালী চালনা বাজার প্রদক্ষিন করে।
র‌্যালী শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু। সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সেবগাতুল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামিম হোসেন, মৎস্য খামারী রাজু সরদার, চিংড়ী চাষি জোসনা রায় ও সৌমিত্র ঢালী। সভা শেষে সফল চাষি, খামারী ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস।

Leave Your Comments