সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে, ১৬ ই আগষ্ট সকল সদস্যের উপস্থিতে সদর উপজেলা প্রেস ক্লাবের পূর্বের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পাঁচ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে নাবিলা শারমিনকে আহ্বায়ক এবং জিহাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মারুফ আলম, মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক গণকণ্ঠ; তন্ময় শিকদার, সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক কালের নারায়ণগঞ্জ; এবং মেহেদী হাসান অপূর্ব, চিফ রিপোর্টার, সময়ের নিউজ।
নতুন আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পর সদর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দায়িত্ব পালনে একে অপরের পাশে দাঁড়ানো এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।
সাংবাদিকতা সমাজের দর্পণ। তাই সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরা এবং সমাজের নানা অসংগতি, অনিয়ম ও সম্ভাবনার বিষয়গুলো যথাযথভাবে গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করবে নতুন কমিটি।
এছাড়া তরুণ ও নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা, অনুসন্ধানী ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় উৎসাহ প্রদান এবং সাংবাদিকদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করতেও কমিটি কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সাংবাদিকরা যাতে স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ তৈরি করাও নতুন আহ্বায়ক কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।
নবগঠিত কমিটি সদর উপজেলা প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও সক্রিয় করার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদচর্চার মাধ্যমে সংগঠনটির সুনাম ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর সংগঠনের পরবর্তী কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবে। এ লক্ষ্যে সদর উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য, সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।