রংপুরের মাওলানা কেরামত আলী কলেজে অনার্স ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: সোমবার, আগস্ট ১৭, ২০২৬
news-banner
ঝাঁকঝমক পূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আবহে রংপুরের ঐতিহ্যবাহী মাওলানা কেরামত আলী কলেজে অনার্স ১ম বর্ষের (শিক্ষাবর্ষ: ২০২৫-২৬) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ কলেজ প্রাঙ্গণে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসনে আরা রহমান। নবীনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, "উচ্চশিক্ষার এই অঙ্গনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তরুণদের দেশ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"এ সময় অন্যান্যদের মধ্যে শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave Your Comments