কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ

Date: মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
news-banner
মূর্খ,অছাত্র,বিবাহিত,ফ্যাসিস্টের দোসরসহ অবৈধ থাই-ভিসার সাথে জড়িতদের নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখার নবগঠিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছেন পদ বঞ্চিত ত্যাগী নেতারা। 

সোমবার(১৭ আগষ্ট)বিকেলে উপজেলা ছাত্রদলের ত্যাগী নেতা-কর্মীর আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় মূর্খ,অছাত্র,বিবাহিত,সন্তানের বাবা এবং ফ্যাসিস্টের দোসরদের নিয়ে ছাত্রদলের পকেট কমিটি মানিনা, মানবনা,বাতিল কর,করতে হবে এমন স্লোগানে শ্লোগানে পুরো শহর মুখরিত হয়ে উঠে। 

মিছিল শেষে ঝর্ণার মোড়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ,ছাত্রদল সদস্য শাকিল আহমেদ,মাঈন মিয়া প্রমুখ। এছাড়াও ৯ ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী এতে অংশ নেয়।

এসময় বক্তাগণ বলেন, সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি পূর্বের আহবায়ক কমিটি বাতিল না করে এবং তৃণমূল নেতাকর্মীসহ বিএনপির কোন মতামত না নিয়ে ঢাকায় চোরা গুপ্তা ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে একটি পকেট কমিটি দিয়েছেন। এ কমিটিতে পূূর্বের আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জোবাইদ ইবনে রুবেলকে সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেলকে সভাপতি করা হয়েছে। এ সভাপতি বিবাহিতা এবং সন্তানের বাবা ও সাধারণ সম্পাদক রুবেল মূর্খ ও তার কোন সার্টিফিকেট নেই। অপর দিকে ফ্যাসিস্টের দোসর নিতাই ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতির ছেলে মনিরুল হাসান রোমিওকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সে কোন দিন উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলনা এবং কোন মিটিং-মিছিলও করেন নাই। আর এ কমিটিতে অধিকাংশ অছাত্র ও বিবাহিতাসহ অবৈধ থাই-ভিসার সাথে জড়িত। তাই নানা অনিয়মের এ পকেট কমিটি বাতিল করে তারুণ্যদিপ্ত ত্যাগীদের নিয়ে নতুন কমিটি অনুমোদনের দাবি জানান তারা।

এ ব্যাপারে সৈয়দপুর সাংগঠিনক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি বলেন, আমরা যাচাই-বাছাই করে কমিটি দিয়েছি। ভারপ্রাপ্ত সভাপতি কে সাধারন সম্পাদক ও সদস্য সচিব কে সভাপতি করা হয়েছে চানতে চাইলে তিনি বলেন সিনিয়ারিটি দেখা হয়েছে। ৮১টি ওয়ার্ড কমিটি ও সম্মেলন ছাড়া ঢাকায় বসে রাতারাতি কমিটি করার কারন কি এ বিষয়ে বলেন ৫ তারিখের পর কেন্দ্রীয় ছাত্রদল এভাবে কমিটি করেছে আর আমরা ৯টি ইউনিয়নের দু/একজন বাদে মতামত নিয়ে কমিটি করেছি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন,কমিটি ঢাকা থেকে ঘোষনা করেছে যার ফলে ত্যাগী নেতাকর্মী বাদ যেতে পারে।
কমিটি গঠন হয়েছে এ বিষয়ে আপনি কিছু জানেন কি না বললে তিনি বলেন শুনেছি যে ঢাকা থেকে কমিটি হয়েছে, কারা আছে জানিনা।

Leave Your Comments