জোড়া বাগানে পুরনো বাড়ির একাংশ ভেঙ্গে বিপত্তি, মৃত এক

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গঃ

Date: মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
news-banner
১৮ই আগস্ট মঙ্গলবার,  কলকাতা জোড়াবাগান এলাকায় একটি পুরনো  বাড়ির একাংশ ভেঙে বিপত্তি, এক বৃদ্ধার মৃত্যু, ১৯ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

জানা যায় মৃত্যু হয়েছে উর্মিলা  সাহু নামে বছর ৫৫ এক মহিলার, বাড়ি ভেঙে পড়ার সময় উর্মিলা দেবি এবং তার ছোট ছেলে কোনরকম ভাবে ঘর থেকে বেরিয়ে এলেও , তার বড় ছেলে ভেতরে আটকে পড়েন, তার বড় ছেলেকে বাঁচাতে গিয়েই ফের ঘরের ভেতরে চাপা পড়েন উর্মিলা দেবি, একটা অংশের চাঙর ভেঙে, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা মৃত বলে ঘোষণা করে,

জানাজায় বাড়িতে বেশ কিছু কমার্শিয়াল জোন ছিল স্থানীয়রা বলছেন রাত থেকেই বাড়ির কিছু কিছু অংশ ভেঙে পড়ছিল তবে আচমকায় ভোরবেলা গুড় মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির পিছনের অংশ। 

সব মিলিয়ে কুড়ি জন আহত হন, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে, ১৯ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে প্রশাসনের অফিসাররা উপস্থিত, উদ্ধারের কাজে হাত লাগায় কলকাতা পুলিশের ডিএমজি  ও এনডিআরএফ, পুলিশ সূত্রে খবর প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল, 

এলাকার সাধারণ মানুষের অভিযোগ, এই সকল পুরানো বাড়ি গুলি বিপদ অবস্থায় থাকলেও, পৌরসভা ও প্রশাসন এইরকম পুরনো বাড়িগুলোর উপর কতটা সজাগ। 

Leave Your Comments