জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর রংপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে মো: মোছাদ্দেকুর রহমানকে আহ্বায়ক এবং মো: বিপ্লব হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, নবগঠিত কমিটির আহ্বায়ক মো: মোছাদ্দেকুর রহমান সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বর্তমানে বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। জিয়া সাইবার ফোর্স রংপুর জেলা শাখার সভাপতি মো: জহুরুল হক (বুলবুল) ও সাধারণ সম্পাদক মো: আবদুল হালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শাহিন আলম, যুগ্ম আহ্বায়ক মো: নুরুজ্জামান মিলন, মো: এরশাদুল হক ও মো: সোহেল রানা। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে— মো: আনন্দ পল্লব, মো: আরিয়ান আহম্মেদ মাসুদ, মো: আখতারুজ্জামান ফুলু, মো: কামরুজ্জামান লেবু এবং মো: মারিফুল ইসলামকে।সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী ঘোষিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।