রংপুরের বদরগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর ৯ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রংপুর জেলা শাখার নির্দেশনায় সংগঠনটির জেলা সভাপতি মো. জহুরুল হক (বুলবুল) ও সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম সম্প্রতি এই কমিটির অনুমোদন দেন।নবগঠিত কমিটিতে আবু ছালেহ মো. নাছিমকে আহ্বায়ক এবং মো. মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক আবু ছালেহ মো. নাছিম বর্তমানে শ্যামপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।কমিটির অন্যান্য পদে মো. নাইম মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. জাকারিয়া ইসলাম, মো. হেলালুজ্জামান ও মো. শাকিল মিয়াকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. আল- আমিন, মো. সাজেদুল রহমান ও মো. আলামিন রহমান।জিয়া সাইবার ফোর্স রংপুর জেলা নেতৃত্ব নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে।