পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ৪ সপ্তাহব্যাপী ইলেকট্রিক হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুভ উদ্বোধন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি:

Date: রবিবার, আগস্ট ২৩, ২০২৬
news-banner
সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর উদ্যোগে চার সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক হাউজ ওয়্যারিং’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পিএসসি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ সীমান্ত এলাকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার পাশাপাশি একটি নিরাপদ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রেখে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিজস্ব অর্থায়নে আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে, যা তাদের পারিবারিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave Your Comments