খুলনা বিভাগে জুলাই ২০২৬ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন দাকোপ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দিন মিঠু।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই ২০২৬ মাসে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। একই সঙ্গে খুলনা বিভাগের ৫৯টি উপজেলার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনে দাকোপ উপজেলা শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে।
এ অর্জন দাকোপ উপজেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ, নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্টদের আন্তরিকতা এবং সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণের প্রতিফলন। দাকোপের এ সাফল্য উপজেলা প্রশাসনের জন্য যেমন গৌরবের, তেমনি খুলনা বিভাগের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন।