আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা দাউদকান্দি ১৪ নং গোয়ালমারী ইউনিয়নের ইউপি নির্বাচনী হাওয়া।
এরই মধ্যে গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান গত সময় ২০২১ সালে বিপুল ভোটে জয়ী হয়ে আলোড়ন সৃষ্টিকারী মান্নান প্রধান চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।
সমাজসেবক গরিব মেহনতি মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব মান্নান প্রধান।
তিনি গোয়ালমারী ইউনিয়ন অন্যতম গুরুত্বপূর্ণ দানশীল ব্যক্তিত্ব গোয়ালমারী ইউনিয়ন সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।
মান্নান প্রধান রাজনৈতিক অনুপ্রেরণা ও আদর্শের কথা উল্লেখ করে বলেন,রাজনৈতিক আদর্শে বলীয়ান হয়ে আমি মাঠপর্যায়ে রাজনীতি করছি। অন্যায় ও শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।
বর্তমান চেয়ারম্যান মান্নান প্রধান আরও জানান,গোয়ালমারী ইউনিয়ন রাস্তাঘাটের উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজের জন্য কর্মসংস্থান ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করাই হবে তাঁর মূল অগ্রাধিকার। তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি স্বনির্ভর ও আধুনিক 'মডেল ওয়ার্ড' ভিত্তিক হিসেবে গড়ে তুলতে চান।
বিবৃতির শেষাংশে তিনি ওয়ার্ডের মুরব্বি, যুবসমাজ ও মা-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের রায় ও ভালোবাসাই তাঁর পথচলার মূল শক্তি। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন উদীয়মান এই নেতা।