গঙ্গাচড়ায় শিবিরের উদ্যোগে জিপিএ - ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

গঙ্গাচড়া( রংপুর) প্রতিনিধি:

Date: শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
news-banner
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরি,দেশপ্রেম আর আদর্শের দীপ্ত আলোয় উজ্জ্বল হোক তোমার ভবিষ্যৎ উপদেশ বাণীকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা মাল্টিপারপাস হল রুমে এসএসসি, দাখিল ও সমমান জিপিএ ৫ প্রাপ্ত ১৩৬ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে
ক্রেস্ট ও বিভিন্ন উপকরণ দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর ১ আসনের সংসদ সদস্য জননেতা রায়হান সিরাজী এম,পি, 
অনুষ্ঠানে গঙ্গাচড়া পশ্চিম থানা শাখার সভাপতি মোকাররম বিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব থানা শাখার সভাপতি নাজমুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর মহানগর শিবিরের সভাপতি আনিসুর রহমান।


প্রধান অতিথি রায়হান সিরাজী এমপি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা অর্জন করতে হবে।’ ভবিষ্যতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অনুমতি সাপেক্ষে সংসদ অধিবেশন দেখানোর ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমির তাজ উদ্দীন,বড়বিল ইউনিয়ন আমির ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহাগ রহমানসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ইসলামী শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments