বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো অর্ডিনেশনের বার্ষিক অর্জিত শিক্ষা এবং সহায়ক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
১৭ সেপ্টেম্বর( বৃহস্পতিবার) সকাল দশটায় উপজেলা মডেল মসজিদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো অর্ডিনেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল কো অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, প্রোগ্রাম অফিসার পার্থ সারথি দোবে, প্রোগ্রাম অফিসার শিউলি কস্তা, প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী।
আরো উপস্থিত ছিলেন রামপাল কো অর্ডিনেশনের ১২০ জন সহকারীগন
এসময় নানা রকম পিঠাপুলি ও বিশেষ বিশেষ খাবার পরিবেশন, ঘরোয়া নানা খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সকল সহায়তাকারীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ফুলি সরকার তিনি বলেন আপনারা দীর্ঘ দশটি মাস ধরে নিরলস পরিশ্রম করেছেন দিন রাত এক করে কাজ করেছেন আপনারা মাঠ পর্যায় থেকে আমাদের সহযোগিতা করেছেন বলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো অর্ডিনেশন এতটা দূর পৈছাতে পেরেছে । যে ফাইভ জিরো বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা সামনে এগিয়ে যাচছিলাম তার সুফল হিসেবে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতায় আমরা সক্ষম হয়েছি এ অবদানের পিছনে আপনাদেরও বড় একটা ভুমিকা রয়েছে। আপনারা ভালো থাকবেন দেশ ও দশের উপকারে এমনভাবে ই কাজ করে যাবেন বলে আশাবাদী সেই সাথে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই দীর্ঘ দিন ওয়ার্ল্ড ভিশনের সাথে থেকে সহযোগিতা করার জন্য
অনুষ্ঠান শেষে সকলকে একটি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়