ময়মনসিংহ ঢাকা মহাসড়কের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৫ জন যাত্রী।
১৮ সেপ্টেম্বর-২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে ত্রিশাল উপজেলার কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি'র দুই যাত্রী নিহত হয়। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।