তারাগঞ্জ বালাবাড়িতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
news-banner
রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ মো: ফেরদৌস হাসান দুখু (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার রাতে (আনুমানিক রাত ১২:৩০) গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানার একটি টহল দল বালাবাড়ি বাজারে অভিযান চালায়। অভিযানকালে ওই স্থান থেকে সন্দেহভাজন হিসেবে ফেরদৌস হাসান দুখুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ফেরদৌস হাসান দুখু সদর উপজেলার ৫ নং খালেয়া ইউনিয়নের লালচাঁদপুর সাধুপাড়া গ্রামের মো: সাত্তার মিয়ার ছেলে। ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশ জানায়, আসামিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে তারাগঞ্জ থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়।

Leave Your Comments