রংপুর সদর উপজেলার ২নং হরিদেবপুর ইউপি-নির্বাচনে সাম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী শিক্ষানুরাগী, সমাজ সেবক আনিসুর রহমান মাহমুদ ইউনিয়নের বিভিন্ন পাড়াতে নির্বাচনী মতবিনিময় সভা ও উঠান বৈঠক চলমান রয়েছে। গতকাল সন্ধ্যায় রতিরামপুর বানিয়াপাড়া স্কুলের মাঠে জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ৷ এবার হরিদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল চেয়ারম্যান প্রত্যাশা করছেন সাধারণ মানুষজন ৷ আনিসুর রহমান মাহমুদ হয়ে ওঠেন মানুষের আস্থার প্রতীক । হরিদেবপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ এর নাম ইতোমধ্যেই সবার মূখে মূখে ভেসে আসছে। তিনি ব্যক্তিগত ভাবে সমাজের কল্যাণে কাজ করেছেন, যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেখছেন সাধারন জনগণ। সাধারণ ভোটারের মতে আনিসুর রহমান মাহমুদ এর নেতৃত্ব হরিদেবপুর ইউনিয়ন, মাদক মুক্ত,সন্ত্রাস মুক্ত,একটি আদর্শ ইউনিয়ন গঠনে একটি নতুন দিগন্তের উন্মোচন হতে পারে। উক্ত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ ৷