গঙ্গাচড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গঙ্গাচড়া( রংপুর) প্রতিনিধি:

Date: শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
news-banner
রংপুরের গংগাচড়া উপজেলার ৩ নং বড়বিল ইউনিয়নে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী সমাবেশ ঠাকুড়াদহ এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড্যা, শামসুল হুদা আঅনুষ্ঠানের আয়োজন করেন  

এতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৫৬ জন এবং পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৬ জন শিক্ষার্থী অংশ নেয়। 

বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড, সামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান 

অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর৷ বাংলাদেশ জামায়াতের ইসলামী আমি

আমির মাওলানা নায়েবুজ্জামান, জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার সেক্রেটারি আইয়ুব আলী, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ রংপুর হামিদুল ইসলাম 

ইউএনও জেসমিন আক্তার বলেন, ‘‘শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।’’ সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী তাসফিয়া তাবাসসুম শানু বলেন, ‘‘নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার কারণে ভালো ফলাফল করতে পেরেছি। এই সংবর্ধনা আরও উৎসাহিত করবে। ভবিষ্যতে মাদক থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হয়ে দেশের জন্য কাজ করতে চাই।’’

অভিভাবক সাহেব আলী জানান, সন্তানদের ভালো ফলাফলে তারা আনন্দিত। তবে ভালো ফলাফলের পাশাপাশি সন্তানরা যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, সেটিই তাদের প্রত্যাশা। মাদক থেকে সন্তানদের দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক তরুণ সমাজ ও পরিবারের জন্য বড় হুমকি। শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তারা।

পরে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও ফুল তুলে দেওয়া হয়।

Leave Your Comments