রংপুরের গঙ্গাচড়ায় জমি দখল হামলার ও আসামিদের গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাশির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৪ সেপ্টেম্বর সাজিদুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। গুরুতর আহত সাজিদুল ইসলামের বাবা মাহমুদুল ইসলাম ও রোমেনা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।
সাজিদুল ইসলাম বলেন, আমার জমি দখল করে রেখেছিল। আমি ও আমার বাবা জমিতে যাওয়ায় আমাদের মারধর করা হয়। হামলায় আমার বাবা গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথায় ১৫টি সেলাই পড়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।
স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহিনুর ইসলাম বলেন, আমি বিষয়টি মীমাংসা করতে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি মারামারি হচ্ছে। পরে আমাকেও মামলায় আসামি করা হয়েছে।
নূরি বেগম বলেন, আমি নয় মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। তারপরও মামলায় আমার নাম দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার দাবি জানাচ্ছি।
মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার দাবি জানানো হয়।বক্তগণ আরো বলেন গত ২৫/০৯/২৬ তকিখে ১৪৩ /১৪৯ /৪৪৮ /৩২৩ /৩২৬ /৩০৭/৩৫৪/৩৮০/৪২৭/৫০৬ ধারায় মামলা হলেও এখন পর্যন্ত মডেল থানা পুলিশ আসামি গ্রেফতার করতে পারেনি, আসামিগণ আমাদেরকে সব সময় মামলা তুলি নেওয়ার জন্য হুমকি দিচ্ছে অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য বক্তাগন মানববন্ধনের মাধ্যমে দাবী করেন।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর ছবুর বলেন, দুই পক্ষের মামলা হয়েছে।আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।