রংপুর সদরের হরিদেবপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুরের মতবিনিময় সভা

রংপুর প্রতিনিধি:

Date: সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
news-banner
রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আনিসুর রহমান মাহমুদ ইউনিয়নের বিভিন্ন পাড়ায় নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। গতকাল রাতে বানিয়াপাড়া, নতুন দশ ও হিন্দুপাড়ার সর্বস্তরের জনগণের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবার হরিদেবপুর ইউনিয়নের সাধারণ জনগণ একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিকেই চেয়ারম্যান হিসেবে প্রত্যাশা করছেন। স্থানীয়দের মতে, আনিসুর রহমান মাহমুদ দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে সমাজের কল্যাণে কাজ করে আসছেন, যা তাকে অন্য প্রার্থীর চেয়ে আলাদা করে তুলেছে। এলাকার সাধারণ ভোটারদের বিশ্বাস, তার নেতৃত্বে হরিদেবপুর ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। উক্ত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় প্রার্থীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মাসুদার রহমান।

Leave Your Comments