রংপুর সদর উপজেলার লালচাঁদপুর খায়রুল উলুম বহুমুখী ফাযিল (ডিগ্রী) মাদরাসায় ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নতুনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আনোয়ারুল হক। প্রভাষক মাওলানা আব্দুল কাদেরের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির ছাত্র নুর মোহাম্মদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন নবীন ছাত্র নাঈম ইসলাম।অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে ফাযিল ১ম বর্ষের ছাত্রী মোছাঃ জাহিনা খাতুন এবং শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা মো. ফজলুল হক, মাওলানা নাজমুল ইসলাম, আজিজুল ইসলাম ও এ. কে. মাহমুদুন্নবী। বক্তারা শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে ও মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। শেষে শিক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাইয়ুম।