গংগাচড়া বিশিষ্ট আলেমে দ্বীন ও উপজেলার সাবেক আমীর অধ্যক্ষ মাওঃ আজিজার রহমানের জানাযা সম্পন্ন

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি :

Date: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
news-banner
বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা শাখার সাবেক আমীর এবং পাকুড়িয়া শরীফ ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আজিজার রহমান এর জানাযা আজ ( ২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বড়বিল শালমারা কবরস্থান মাঠে জানাযা শেষে বড়বিল সালমারা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। উক্ত জানাযায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা মোঃ মমতাজ উদ্দিন, রংপুর জেলা আমীর ও রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওঃ এনামুল হক, সাবেক জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল গণি, সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ শফিকুল আলম, গংগাচড়া উপজেলা আমীর নায়েবুজ্জামান নামাযে অংশগ্রহণ করেন। 
 উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সোমবার দুপুর ১:৪৫ মিনিটে তাঁর নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। 
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
 তিনি ০১ লা ফেব্রুয়ারী'১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য জীবনে তিনি দীর্ঘদিন পাকুড়িয়া শরীফ ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং ২০০৩ থেকে ২০১০ সাল উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৭ সালে জামায়াতে ইসলামীর রুকন শপথ গ্রহণ করেন এবং ১৯৯৭ সালে উপজেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৭ মেয়ে রেখে যান।

তাঁর ইন্তেকালে আমরাও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মরহুম মাওলানা আজিজার রহমান হুজুর দীর্ঘদিন দ্বীনি শিক্ষা, সমাজসেবা ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে গংগাচড়াবাসী একজন দ্বীনি ব্যক্তিত্ব ও অভিভাবককে হারাল।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।

শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁদের এই শোক ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করুন।

Leave Your Comments