নারায়ণগঞ্জের সাইনবোর্ডে "উচ্চ শিক্ষায় জাপান" বিষয়ক সেমিনার ও পানাম ইন্সটিটিউট অব বাংলাদেশ এর উদ্বোধন

বিশেষ প্রতিনিধি :

Date: শুক্রবার, অক্টোবর ০২, ২০২৬
news-banner
১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে গ্রান্ড চাঁদনী রেস্টুরেন্টের হল রুমে "উচ্চ শিক্ষায় জাপান" বিষয়ক সেমিনার ও পানাম ইন্সটিটিউট অব বাংলাদেশ এর উদ্বোধন সম্পন্ন হয়েছে। 

অনুষ্ঠানের প্রারম্ভে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 

পানাম ইন্সটিটিউট অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মো: আফজাল হোসেন খানের 
সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মো: শামিম মন্ডল, পানাম ইন্সটিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান মোঃ নূর নবী, পানাম ইন্সটিটিউট অব বাংলাদেশের ডিরেক্টর ইঞ্জিনিয়ার তানভীর হাসান, J-CERT Exam বাংলাদেশ অফিসের জেনারেল ম্যানেজার আরিতোমো মাকোতো, J-CERT Exam বাংলাদেশ অফিসের 
হেড অব বাংলাদেশ চ্যাপ্টার মোঃ তুহিন, ল্যাংগুয়েজ এডুকেশন এন্ড মাইগ্রেশন সেন্টার জাপান এর প্রতিনিধি মোহাম্মদ আলী লিয়াকত ও গ্লোবাল ভিসটা লিমিটেডের ডিরেক্টর কামাল পাশা উপস্থিত ছিলেন। 

তাছাড়া এসময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নারায়ণগঞ্জ অঞ্চলের যুগ্ম পরিচালক নাজমুল হুদা, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মতিউর রহমান রাজু, গণ্যমান্য ব্যক্তিবর্গরা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষকগণ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments