"শিক্ষকদের পাশে দাঁড়ানো:পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণ" এ প্রতিপাদ্য ঘিরে রংপুরের গঙ্গাচড়ায় সোমবার (৫ অক্টোবর) ২০২৬ বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসান ও শিক্ষা পরিবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-১ আসনের সংসদ সদস্য হননেতা মো. রায়হান সিরাজী এম,পি, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর মাওলানা নায়েবুজ্জামান, সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আরিফ মাহফুজ, শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরুন নবী, সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া সরকারি কলেজের প্রভাষক ড. মতিন, কিশামত হাবু দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রকিব মিয়া, দোন্দরা সপ্রাবির প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।