ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
news-banner
খুলনার দাকোপ উপজেলার ৩ নং লাউডোব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্হানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ে এক মত বিনিময় সভা ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টারদিকে লাউডোব ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে লাউডোব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক
কর্মকর্তা সুবীর কৃষ্ণ দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি স্বপন কুমার রায়,সিনিয়র সাংবাদিক তুষার কান্তি দাস, ,লাউডোব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রাজু হাওলাদার,স্বাস্হকর্মি ,কুরবান আলী ,উপস্হিত ছিলেন ইউপি সদস্যা বৃন্দ হলেন, ছন্দিতা রায়,লিপি মন্ডল,জবা মন্ডল,
,শিবাশীষ রায়,বিকাশ বাইন,প্রদিপ সরদার, ,নিতাই জদ্দার আনিছুর রহমান বাবলু,সন্জয় মন্ডল সহ আরো অনেকে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়পর্যায়)প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,স্হানীয় গন্যমান্যব্যক্তি গণমাধ্যম কর্মি এবং গ্রাম পুলিশ রা অংশ গ্রহণ করেন।সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষ করে সাধারণ মানুষের দোরগড়ায় দ্রুত সহজলভ্য ও সল্প ব্যয়ে ণ্যায়বিচার পৌঁছে দেওয়া স্হানীয় পর্য়ায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিস্পতি করা এবং গ্রাম আদালতের প্রতি জনগণের আস্হা বৃদ্ধি করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব শাহীনুর রহমান বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব।”
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা গেলে সাধারণ মানুষের সময় ও অর্থের সাশ্রয় হবে। পাশাপাশি উচ্চ আদালতগুলোতে মামলার চাপও অনেকাংশে কমে আসবে।বক্তারা আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে।
 এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সক্রিয় ওদায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সভায় গ্রাম আদালতকে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির একটি কার্যকর ও আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave Your Comments