রংপুরে কৃষি দপ্তরের কর্মচারী আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

Date: মঙ্গলবার, অক্টোবর ০৬, ২০২৬
news-banner
রংপুর সদর উপজেলা কৃষি অফিসের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আরিফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একটি ফৌজদারি মামলায় আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মো. আরিফুল ইসলাম রংপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত থাকা অবস্থায় বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রংপুরের ক্রিমিনাল মিস-৫৪৮৪/২০২৬ মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান। এ অবস্থায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯-এর উপধারা (২) অনুযায়ী ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। আদেশটির অনুলিপি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, রংপুর; ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, রংপুর বিভাগ; সদর উপজেলা কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরসহ বিভিন্ন কার্যালয়ে পাঠানো হয়েছে।
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, মোঃ আরিফুল ইসলাম এর অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদর, রংপুর উপজেলা কৃষি অফিসার আরফিন বিনতে আজিজ বলেন 
আমরা অভিযোগ পেয়েছি এবং সরকারি চাকরি আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি । 

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম বলেন, “মামলার বিষয়টি আদালতে মাধ্যম চলমান রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতেই সরকারি আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী কার্যক্রম বিধি অনুযায়ী পরিচালিত হবে।

Leave Your Comments