সিরাজগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটোভ্যান চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: শনিবার, অক্টোবর ১০, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়ন সমেশপুরে নিখোঁজ অটোভ্যান চালকের ৪দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু তার ব্যবহৃত অটোভ্যানটি পাওয়া যায়নি। নিহত আব্দুর রাজ্জাক শেখ (৬০) সদর থানার সয়দাবাদ পুনঃবাসন এলাকার মৃত আরু শেখের ছেলে। 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, ৪ দিন আগে মঙ্গলবার দুপুরে নিজের অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রাজ্জাক শেখ।
এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাইনি। শনিবার দুপুরে তার লাশ 
এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের বেলকুচির সমেশপুর হাবিব স্মৃতি সৌধের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। 

ধারণা করা হচ্ছে, অটোভ্যানটি ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা হত্যা করে লাশটি এখানে ফেলে রেখে পালিয়েছে। 

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ নির্ণয়ে পুলিশ মাঠে তদন্ত নেমেছে।

Leave Your Comments