রংপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৫৪টি পূজা মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: রবিবার, অক্টোবর ১১, ২০২৬
news-banner
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ২৫৪টি পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর মহানগর শাখার আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। সংগঠনের জেলা শাখার সভাপতি শ্রী জীবন কুন্ডু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী পিপাস রায়। সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব অত্যন্ত আনন্দমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে উদযাপন করার লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতিমূলক নানা বিষয়ে আলোকপাত করেন।

Leave Your Comments